Movie: Bonolata Sen – Review

“থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন।”

আমাদের দেশে কখনো বনলতা সেন এর ধাঁচের কোনো মুভি বানানো হবে, এটাই অনেকের কাছে অবিশ্বাস্য হবার কথা। শিল্পপ্রিয় এবং সাহিত্যপিয়াসী মানুষদেরকে এভাবে অবাক করে দেওয়ার মূল দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন পরিচালক, চিত্রনাট্য ও সংলাপ লেখক মাসুদ হাসান উজ্জ্বল।

জেনেছি এই মুভি বানানোর অভিপ্রায় তাঁর প্রায় দশ বছর ধরে; বনলতা সেন দেখে আসার পর মনে হলো তাঁর এই অধ্যবসায়কে সার্থক বলতে কোনো বাধা নেই। অভিনেতা-অভিনেত্রী সকলে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন এবং তাঁরা যথেষ্ট সফলও। বিশেষত, মহীন চরিত্রের বনলতা সেনের আত্মপরিচয় খুঁজে বের করবার আকুতি এতটাই নিখুঁত ছিল, তা প্রচলিত কোনো বিশেষণে বর্ণনা করা প্রায় অসম্ভব। প্রতিটি চরিত্রই স্বীয় পরিচয়ে মানানসই লেগেছে।

বলতে গেলে, মুভিটা একটা বিশুদ্ধ আর্ট। আর আমার ক্ষুদ্র জীবনের অভিজ্ঞতায় অর্জিত ধারণা, আর্ট সকলের জন্য না। কোনো আর্ট যে সর্বজনীন বা সর্বজনগ্রাহ্য হতে হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। কিছু আর্ট সর্বসাধারণের কাছে পৌঁছালে তা তার স্বীয় মর্যাদা হারায়। বনলতা সেন মুভিটাও তেমন। প্রচলিত কমার্শিয়াল মুভি ও রম্য দৃশ্যে অভ্যস্ত অনেকের এ মুভিটা বেশ বিরক্তিকর মনে হতে পারে, যা স্বাভাবিক। সংক্ষিপ্ত কিছু অংশে বাস্তবেই মুভির চিত্রনাট্য সামান্য ধীরগতির, তবে সে অংশগুলোও আপনার শিল্প-আকৃষ্ট মনকে মুগ্ধ করার সামর্থ্য রাখে। সংলাপসহ প্রায় সবকিছুই আমার কাছে যুতসই লেগেছে, খুব একটা কমবেশি মনে হয়নি কোথাও কোনোভাবে। বাপ্পা মজুমদারের কম্পোজিশনে ‘এখানে কেউ নেই’ এর সাউন্ড ইঞ্জিনিয়ারিং মুভির সাথে মিল রেখে অত্যন্ত মনোমুগ্ধকর ছিল।

মুভিটা জীবনানন্দ দাশকে ঘিরে বনলতা সেনকে খোঁজার চেষ্টা, নাকি বনলতা সেনকে ঘিরে জীবনানন্দ দাশকে বোঝার চেষ্টা, এই নিয়ে একটু বিভ্রান্তি হতে পারে।

আমার পক্ষ থেকে মুভির রেটিং: ১০ এর মধ্যে ৮.৫; এর বেশিও দেওয়া যেতে পারে, তবে আমার পক্ষে এর চেয়ে কম দেওয়া সম্ভব নয়।

আফসোসের বিষয় Lion Cinemas এ পুরো হলে সিরিয়াস দর্শক আমি একাই ছিলাম, কয়েকজনককে দেখে মনে হয়েছিল তারা বনলতা সেনকে বনলতা এক্সপ্রেস ভেবে টিকিট কেটে ফেলেছে। লোকালাইজেশনের ভিত্তিতে রুচির তারতম্য, এই হলে দর্শক স্বল্পতার কারণ হয়ে থাকতে পারে। তবে, স্টার সিনেপ্লেক্সে প্রায় হাউজফুল দেখে ভালোই লেগেছে। মুভিটা আরো টার্গেট অডিয়েন্সদের কাছে পৌঁছানো উচিত।

Translation in English:

Many people thought a film like Bonolata Sen could never be made in Bangladesh. But Masud Hasan Ujjal, who directed, wrote the screenplay, and handled the dialogue, bravely took on the challenge and created something that appeals to both art lovers and literature fans.

I found out that he had worked and researched to make this film for almost 10 years. After watching Bonolata Sen, I can confidently say his hard work paid off. The actors all gave outstanding performances. The fictional character Mohin’s search for Bonolata Sen’s true identity was especially moving and hard to put into words. Every character felt like a perfect fit for their role.

This movie is truly a work of art. From my own experience, I know that not everyone will appreciate art in the same way. Art doesn’t have to be for everyone, and sometimes it loses its special quality if it tries to please everyone. Bonolata Sen is that kind of film. People who prefer typical commercial movies or comedies might find it slow or dull. There are a few slow moments, but I think even those can be beautiful for someone who loves art. Everything, including the dialogue, felt balanced to me. The music by Bappa Mazumder and the sound engineering for ‘Ekhane Keu Nei’ were especially enchanting and matched the film perfectly.

You might feel a bit unsure whether the movie is about searching for Bonolata Sen through Jibanananda Das, or about understanding Jibanananda Das through Bonolata Sen.

My personal rating for the movie: 8.5 out of 10. It might even deserve a higher score, but I definitely wouldn’t rate it any lower. This movie definitely needs to reach a wider target audience.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *