Kichui na

২০ ০৫ ২৬
আকাশে নক্ষত্র আছে,
তোমার পানে চেয়ে,
— খসে পড়লে দায় তোমার।

আমি যদি তোমার পানে চেয়ে থাকতাম,
আমার নামে অভিযোগ হতো,
সাধারণ ডায়েরী,
— কোতোয়ালী থানায়।

অপরাধ অগাধ ভালোবাসা।

ভাগ্যিস, তুমি দৃষ্টিসীমার বাইরে সরে গেছো।
— এই অভিযোগে জামিন হতো না।

বিচারিক আদালতে,
ফাঁসি, যাবজ্জীবন যেকোনো রায়
হতে পারতো, যদি না,
— তুমি দূরে সরে যেতে।

আমি কখনোই প্রমাণ করতে পারতাম না,
— ভালোবাসি না তোমাকে।

১৯ ০৫ ২৬ তোমার সাথে যোগাযোগ নেই, এই নিয়ে দুইদিন। তুমি তো ভুলেই গিয়েছো, আমার মতো কোনো একজনের কথা, যে তোমাকে রোজ অনুভূতির খেয়ালে বিরক্ত করতো।